ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

জন্মহার বাড়াতে নতুন উদ্যোগ জাপানে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৩-১২-২০২২ দুপুর ১২:৫২

জাপানে নিম্ন জন্মহার ক্রমান্বয়ে আরও কমছে। এ জন্মহার বাড়াতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে জাপান সরকারকে। সন্তান নিতে উৎসাহিত করতে নানা সুযোগ সুবিধা দেয় সরকার। এর মধ্যে আছে একটি তহবিল। ওই তহবিল থেকে একটি শিশু জন্মের জন্য তার পরিবার ৪ লাখ ২০ হাজার ইয়েন পায়। এটি বাড়িয়ে ৫ লাখ ইয়েন করতে চায় জাপান সরকার।

জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রী কাৎসুনোবো কাতো তহবিল বাড়িয়ে ৫ লাখ করার বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে সাক্ষাৎ করেছেন। অনুমোদন পেলে আগামী অর্থবছর থেকেই এ সুবিধা চালু হতে পারে।

জাপান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে সন্তান প্রসবে খরচ হয় ৪ লাখ ৭৩ হাজার ইয়েন। যদি তহবিল বৃদ্ধির বিষয়টি কার্যকর হয় তাহলেও তা জাপানিজদের সন্তান গ্রহণে কতটুকু আগ্রহী করে তুলবে তা নিয়ে সন্দেহ আছে। 

সূত্র : জাপান টুডে

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের