সাকিবদের আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচ দেখার ভাবনা হবে ‘স্টুপিড’
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার কথা জানা গোটা বিশ্বের। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানি, ফ্রান্স বলতে পাগল সমর্থকরা। বিশ্বকাপের এই জ্বরে কাঁপছেন ক্রিকেটাররাও।
প্রিয় দলের জার্সি পরে তারাও বসে যান টিভির সামনে। কেউ কেউ তো গ্যালারিতে গিয়েও গলা ফাঁটান। তবে এবার সেই সুযোগটি নেই। ভারতকে ঘরের মাঠে আতিথেয়তা দেওয়ায় ক্রিকেটারদের কাতারে যাওয়ার সুযোগ নেই। সুযোগ নেই টিভির সামনে বসারও!
মঙ্গলবার রাত একটায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে লিওনেল মেসির দল আর্জেন্টিনা ও লুকা মদরিচের ক্রোয়েশিয়া। অথচ কয়েক ঘণ্টা ব্যবধানে সকাল সাড়ে নয়টায় শুরু বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট। বাংলাদেশ দলের অধিকাংশ ক্রিকেটাররাই মেসির ভক্ত, আর্জেন্টিনার সমর্থক। অধিনায়ক সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহানরা মেসির পাড়ভক্ত। তারাও চাইবে প্রিয় দলের খেলা দেখতে। টিভির পর্দায় চোখ রাখতে।
কিন্তু রাত একটায় শুরু হওয়া খেলা শেষ হতে হতে তিনটা। যদি নির্ধারিত সময়ে খেলা শেষ না হয় আরও ঘণ্টাখানেক টিভির সামনে বসতে হতে পারে। সেক্ষেত্রে টেস্ট ক্রিকেটারদের পরদিন সকালেই মাঠে কঠিন সময় কাটাতে হবে। যদি কেউ আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার খেলা দেখে তা `স্টুপিড’ এর পর্যায়ে চলে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো।
ক্রিকেটারদের সেমিফাইনাল খেলা দেখা থেকে ‘অলিখিত নিষেধাজ্ঞা’ জারি করেছেন বাংলাদেশের কোচ। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, ‘তাদেরকে দ্রুত ঘুমাতে যেতে হবে। খুব সহজ কথা। রাতের তিনটায় ফুটবল ম্যাচ দেখে পরদিন সকাল সাড়ে নয়টায় টেস্ট খেলার ভাবনা হবে স্টুপিড। আমি খুবই হতাশ হবো যদি তারা এই কাজটা করে।’
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!