ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

লেনদেনের উত্থান ধারা অব্যাহত শেয়ারবাজারে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১২-২০২২ দুপুর ৩:২৯

দেশের শেয়ারবাজারে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা তিন দিন সূচকের সঙ্গে লেনদেন ধারাবাহিকভাবে বেড়েছে। তবে বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৪ পয়েন্টে, ডিএস৩০ সূচক শূন‌্য দশমিক ৮৬ পয়েন্ট কমে ২ হাজার ২১২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৫৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪৫ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৪৯ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২৫৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৬১৬ কোটি ৪১ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬৮ কোটি ৮৯ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৬৭ পয়েন্টে, সিএসসিএক্স ৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১৩ হাজার ২৪৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৯৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত আছে ১২৭টির। দিন শেষে সিএসইতে ৪৩ কোটি ৮৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। 

প্রীতি / প্রীতি

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন