ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

 টিসিবির চিনি ও ডালের দাম বাড়লো


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১২-২০২২ বিকাল ৫:৫৫

দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে ডিসেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে কাল (১৪ ডিসেম্বর)। তবে এ দফায় চিনি ও ডালের দাম কেজিপ্রতি ৫ টাকা করে বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে টিসিবি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নতুন এ মূল্যবৃদ্ধির ফলে এখন প্রতি কেজি চিনি ৬০ টাকা ও মসুর ডাল ৭০ টাকায় বিক্রি হবে। তবে সয়াবিন তেল আগের দামে প্রতি লিটার ১১০ টাকায় মিলবে।

ফ্যামিলি কার্ডের আওতায় একজন ক্রেতা এক দফায় এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারেন। মূল্যবৃদ্ধি প্রসঙ্গে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির বলেন, বাজারে চিনি ও ডালের দাম বেড়েছে। বাজারদরের সঙ্গে টিসিবির পণ্যের দর সমন্বয় করতে দাম বাড়ানো হয়েছে।

এদিকে বুধবার সকালে মহাখালী কমিউনিটি সেন্টারে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি ও ডাল ) পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা মহানগরীসহ সারা দেশে ডিসেম্বরের এ বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। এ বিক্রি কার্যক্রম ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে বলে জানিয়েছে টিসিবি।

প্রীতি / প্রীতি

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন