মেসির পেনাল্টিতে লিড আর্জেন্টিনার
কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে লিড নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ শিরোপা হতে দুই ম্যাচ দূরে আর্জেন্টিনা।
৩৬ বছরের শিরোপা খরা ঘোচানোর সুযোগ মেসিদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
আগের ম্যাচে হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় থাকা আকুনার পরিবর্তে দলে মিডফিল্ডার পারেদেসকে নিয়েছেন তিনি। কার্ডের খড়গে নিষিদ্ধ গঞ্জালো মন্টিয়েলও। এছাড়াও ফরমেশনের কারণে লিসান্দ্রো মার্টিনেজের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ত্যাগলিয়াফিকো।
চোট কাটিয়ে কোয়ার্টার-ফাইনাল দিয়ে ফেরা অ্যাঞ্জেল ডি মারিয়াকে শুরুর একাদশে পাওয়ার আশায় ছিল আর্জেন্টিনা। সেটাও হচ্ছে না। তারকা এই মিডফিল্ডারকে ছাড়াই কঠিন পরীক্ষায় নামছে আলবেলিস্তেরা।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, টাগলিয়াফিকো, মলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাক অ্যালিস্টার, পারেদেস, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ।
ক্রোয়েশিয়া একাদশ: ডমিনিক লিভাকোভিচ, জসকো জিভার্ডিওল, ডেজান লোভরেন, সোসা, জোসিপ জুরানোভিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিচ, লুকা মডরিচ, পাসালিচ, ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিক।
এমএসএম / এমএসএম
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!