ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের লেনদেনের তারিখ পরিবর্তন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ১১:৫৭

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ার মাধ্যমে অর্থ সংগ্রহ করা ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ারের লেনদেনের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন দিনক্ষণ অনুযায়ী কোম্পানির শেয়ার লেনদেনের তারিখ পরিবর্তন করে ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এর আগে কোম্পানির লেনদেনের তারিখ ১৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল। ‘এন’ ক্যাটাগরিভক্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ডিএসইতে ট্রেডিং কোড হলো- ‘ICICL’।

কোম্পানির আইপিওতে বরাদ্দ পাওয়া শেয়ার আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে আজ (১৩ ডিসেম্বর) প্রেরণ করা হয়েছে। গত ২০ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত কোম্পানির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।

কোম্পানি প্রতিটি ১০ টাকা মূল্যে ২ কোটি ২ লাখ ৬১ হাজার ১০৬টি শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ২০ কোটি ২৬ লাখ ১১ হাজার ৬০ টাকা উত্তোলন করে। পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে আইডিআরএ’র বিধান মোতাবেক বাধ্যতামূলকভাবে শেয়ারবাজারে তালিকাভুক্তি নিশ্চিত করার পাশাপাশি ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ, শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং আইপিও ব্যয় নির্বাহ করবে।

কোম্পানির সর্বশেষ প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০.৯৬ টাকায় এবং পুনঃমূল্যায়ন বাদে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭.৪৮ টাকায়। আর কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা।

কোম্পানিটি সাধারণ বিমা খাতে ব্যবসায় পরিচালনা করে। বর্ণিত আইপিও’র ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও ইসি সিকিউরিটিজ এবং নিরীক্ষক হিসেবে কাজ করছে ইসলামী আফতাব অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না। গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩৮তম সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। 

প্রীতি / প্রীতি

ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী

দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

পুঁজিবাজারে আতঙ্ক সৃষ্টি করে বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পাচ্ছেন ছেলে-মেয়ে

নতুন আমদানি নীতি চালু করলো সরকার

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের

১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা

সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা