আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
আবার শুরু হয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি। তবে সরকারি এ সংস্থাটি মসুর ডাল ও চিনির দাম কেজিতে ৫ টাকা বাড়িয়েছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে।
নতুন দাম অনুযায়ী এক কেজি চিনি ৫৫ টাকার পরিবর্তে ৬০ টাকা এবং এক কেজি ডাল ৬৫ টাকার পরিবর্তে ৭০ টাকায় বিক্রি হবে। তবে ভোজ্যতেলের দাম ১১০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৪ ডিসেম্বর) থেকে ডিসেম্বর মাসের জন্য ঢাকা মহানগরসহ সারাদেশে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবার টিসিবির পণ্য কিনতে পারবেন।
ফ্যামিলি কার্ডধারী ক্রেতারা ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল কিনতে পারবেন। এ দফায় পেঁয়াজ বিক্রি করবে না সংস্থাটি। পণ্য বিক্রি করা হবে টিসিবির ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনায়। সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী ডিলাররা এ বিক্রি কার্যক্রম পরিচালনা করবেন।
কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন।
প্রীতি / প্রীতি
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার