ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

উত্তর কোরিয়ায় দুধ-কফি বিক্রি করায় কারাদণ্ড


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ১২:৩১

বাণিজ্য নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ায় স্ট্রবেরির স্বাদযুক্ত দুধ ও কফি উত্তর কোরিয়ায় বিক্রি করায় সিঙ্গাপুরের এক ব্যবসায়ীর কারাদণ্ড হয়েছে। বিক্রিত ওই পণ্যের মূল্য ছিল ১০ লাখ ডলার।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম ফুয়া সেজে হি (৫৯)। তিনি সিঙ্গাপুরের কোমল পানীয় (বেভারেজ) কোম্পানি পোক্কা ইন্টারন্যাশনালের সাবেক ব্যবস্থাপক। দোষ স্বীকার করার পর গত সোমবার ফুয়াকে পাঁচ সপ্তাহের কারাদণ্ড দেন সিঙ্গাপুরের আদালত।

পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে কিম জং-উনের দেশ উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। সিঙ্গাপুর ২০১৭ সালে উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করে।

আদালতের নথি বলছে, পোক্কা ইন্টারন্যাশনালে কর্মরত অবস্থায় ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে কয়েকটি কোম্পানির কাছে স্ট্রবেরির স্বাদযুক্ত দুধ ও কফি বিক্রি করেছিলেন ফুয়া। তিনি জানতেন, এ পণ্যগুলোর গন্তব্য উত্তর কোরিয়া।

আদালতের নথি অনুযায়ী, পণ্য বিক্রয় থেকে ফুয়া কোনও কমিশন পাননি। তবে এই পণ্য বিক্রি তাকে তার মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ করতে সহায়তা করেছিল। সূত্র: দ্য টাইম

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের