‘ভয়ংকর’ পান্তকে ফেরালেন মিরাজ, আরও চাপে ভারত
কপাল খারাপ বলতে হবে রিশাভ পান্তের। মেহেদি হাসান মিরাজের ডেলিভারিটা ডিফেন্ড করেছিলেন, সেটি ব্যাটে লেগে আস্তে করে লেগে গেলো স্টাম্পে। পড়ে গেলো বেল। বরাবরের মতো টেস্টে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করা পান্ত ফিরলেন ৪৫ বলে ৪৬ রান করে।
১১২ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে চট্টগ্রামে টেস্টে বেশ চাপে আছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভার শেষে অতিথিদের সংগ্রহ ৪ উইকেটে ১১৬ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল।
কুয়াশাভেজা সকালে ভারতকে চাপে ফেলতে পারেনি বাংলাদেশ। দুই পেসার এবাদত হোসেন আর খালেদ আহমেদের করা প্রথম পাঁচ ওভার দেখেশুনে কাটিয়ে দেন লোকেশ রাহুল আর শুভমান গিল। তুলেন ১৫ রান।
প্রথম ঘণ্টাটা প্রায় অনায়াসে কাটিয়ে দিচ্ছিল ভারত। অবশেষে জুটিটি ভাঙেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারকে প্যাডেল সুইপ করতে গিয়ে ইয়াসির আলীর হাতে ধরা পড়েছেন শুভমান গিল (২০)। দলীয় ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত।
১৩তম ওভারের পর ১৯তম ওভারে আরও এক উইকেট হারায় ভারত। এবার খালেদের বলে ইনসাইডেজ হয়ে বোল্ড রাহুল (২২)। তার পরের ওভারে আরও এক উইকেট। এবার তাইজুলের ঘূর্ণিতে এলবিডব্লিউ ভারতীয় ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি (১)।দুই ওপেনার শুভমান গিল আর লোকেশ রাহুল গড়েন ৪১ রানের জুটি। তবে এরপর দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। ৭ রানের মধ্যে তুলে নিয়েছে ভারতের ৩ উইকেট।
সবমিলিয়ে প্রথম সেশনটা দারুণ কেটেছে বাংলাদেশের। ২৬ ওভারে ৩ উইকেটে ৮৫ রান নিয়ে প্রথম দিনের লাঞ্চ বিরতিতে যায় ভারত।
এমএসএম / এমএসএম
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!