১১ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের
ইউক্রেনের রাজধানী কিয়েভে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের আগে এয়ার সাইরেন বেজে ওঠে। সিএনএনের খবরে বলা হয়েছে, কিয়েভে ইরানের তৈরি ১১টি শাহেদ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো বলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষাবাহিনী গুলি করে ড্রোনগুলো ভূপাতিত করেছে। জরুরি পরিষেবা সংস্থাগুলোকে শেভচেনকিভস্কি জেলায় পাঠানো হয়েছে।
কিয়েভের গভর্নর ওলেক্সি কুলেবা বলেন, বিমান নিরাপত্তা ব্যবস্থা কাজ করছে। বাসিন্দাদের এখন নিরাপদে থাকা উচিত। রাশিয়া এখন আমাদের জ্বালানি কাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এত কিছু সত্যেও আমরা প্রতিদিনই শক্তিশালী হচ্ছি।
কিয়েভ শহরের প্রশাসন জানিয়েছে, ড্রোন হামলায় দুটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে এখনো জানা যায়নি।
প্রীতি / প্রীতি
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান