ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেনে পতন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১২-২০২২ বিকাল ৫:৫

দেশের শেয়ারবাজার টানা তিন দিন উত্থানের পর বুধবার (১৪ ডিসেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন লেনদেনেও একই চিত্র লক্ষ্য করা গেছে। বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল। 

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ৬ হাজার ২৬০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ২৭২ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২ হাজার ২০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৪১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২৭টি কোম্পানির, দরপতন হয়েছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪৬টির।

ডিএসইতে মোট ৪৩০ কোটি ২০ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১৬ কোটি ৪১ লাখ টাকা।

অপর পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৫১ পয়েন্টে, সিএসসিএক্স ৯ পয়েন্ট কমে ১১ হাজার ৫৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১৩ হাজার ২৪১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৪০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত আছে ৭৭টির। দিন শেষে সিএসইতে ১৪ কোটি ৮৬ লাখ ১৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। 
  

প্রীতি / প্রীতি

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন