ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এবাদতের স্যালুট, ফিরলেন আয়ার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১২-২০২২ দুপুর ১১:৬

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছে ভারত। আগের দিন ৮২ রান করে অপরাজিত থাকা শ্রেয়াস আয়ারকে এদিন  শুরুতেই ফিরিয়ে দেন টাইগার পেসার এবাদত হোসেন। ৮৬ রানে এবাদতের বলে বোল্ড হয়ে ফিরে যান মিডল অর্ডার এই ব্যাটার। আর তাতে স্যালুট জানিয়ে নিজের চিরচেনা উদযাপন করেন এবাদত। 

এর আগে দিনের খেলার শুরুতে এবাদতের বলেই আয়ারের ক্যাচ ছেড়েছিলেন লিটন দাস। ৮৫ রানে থাকা অবস্থায় ফাইন লেগে  আয়ারের সেই ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন লিটন। তবে সুযোগটা কাজে লাগাতে পারেননি ডানহাতি এ ব্যাটার। ১ রান যোগ করতেই ফিরতে হয় তাকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৯৩ রান।

১১ রান করে উইকেটে আছেন রবিচন্দন অশ্বিন, ৯ নম্বরে ব্যাটিংয়ে নামা কুলদ্বীপ যাদব সঙ্গ দিচ্ছেন তাকে। এর আগে প্রথম দিন শেষে ২৭৮ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল ভারতীয় দল। ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন চেতেশ্বর পূজারা। ৯০ রানে থাকা অবস্থায় তাইজুল ইসলামের বলে বোল্ড আউট হয়ে ফিরে যান তারকা এই ব্যাটার।

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের