ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আরেকটি ‘গোল্ডেন ডাক’ শান্তর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১২-২০২২ দুপুর ১:৪৭

ওয়ানডে সিরিজে নাজমুল হোসেন শান্তর সামনে ছিল টানা তিনটি ‘গোল্ডেন ডাক’-এর শঙ্কা। শেষ ওয়ানডেতে অবশ্য সেই লজ্জা থেকে বেঁচেছেন বাঁহাতি এই ব্যাটার।তবে টেস্টে নেমে ফের ব্যর্থ শান্ত। মোহাম্মদ সিরাজের বল ব্যাটে লাগিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হলেন, আরেকটি ‘গোল্ডেন ডাক’ উপহার দিলেন দলকে। প্রথম বলেই উইকেট হারালো বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২ রান। জাকির হাসান শূন্য আর ইয়াসির আলী রাব্বি ২ রান নিয়ে ব্যাটিং করছেন।

এর আগে সেট ব্যাটার শ্রেয়াস আয়ারকে সকাল সকাল তুলে নিয়ে বেশ স্বস্তিতেই ছিল বাংলাদেশ। কিন্তু অষ্টম উইকেটে রবিচন্দ্রন অশ্বিন আর কুলদ্বীপ যাদব ৩৩.৩ ওভার খেলে গড়েন ৮৭ রানের বড় এক জুটি।তাদের এই জুটিতে ভর করেই প্রথম ইনিংসে ৪০৪ রানের সংগ্রহ গড়েছে ভারত। মিরাজকে ছক্কা মেরে দলকে চারশ পার করে দেন উমেশ যাদব।

৬ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নামে ভারত। স্বীকৃত ব্যাটারদের মধ্যে ছিলেন কেবল শ্রেয়াস আইয়ার। সকাল সকাল সেই কাঁটা উপড়ে নেন এবাদত হোসেন। ১৯২ বলে ১০ বাউন্ডারিতে ৮৬ রান করেন আইয়ার।২৯৩ রানে ভারত হারায় ৭ উইকেট। মনে হচ্ছিল, তিনশোর আশেপাশেই অলআউট হয়ে যাবে সফরকারিরা। কিন্তু লোয়াার অর্ডারের রবিচন্দ্রন অশ্বিন আর কুলদ্বীপ যাদব সেই হিসেব বদলে দেন। ২০০ বল খেলে তারা গড়ে ফেলেন ৮৭ রানের গুরুত্বপূর্ণ এক জুটি।

অবশেষে এই জুটিটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। টাইগার অফস্পিনারকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন অশ্বিন, উইকেটরক্ষক নুরুল হাসান সোহান সহজেই ভেঙে দেন স্টাম্প। ১১৩ বলে ২টি করে চার-ছক্কায় অশ্বিনের ইনিংসটি ছিল ৫৮ রানের।

অশ্বিন আউট হওয়ার পর অবশ্য কুলদ্বীপও বেশিক্ষণ টিকতে পারেননি। পরের ওভারেই তাইজুল এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাকে (৪০)। ১৩৩.৫ ওভারে ভারত অলআউট হয় ৪০৪ রানে।

বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম আর মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ৪টি করে উইকেট।

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের