দুর্ভাবনা বাড়িয়ে ফিরলেন সাকিবও
লিটন-জাকিরের বিদায়ের পরই মাথাচাড়া দিয়ে উঠেছিল শঙ্কাটা। তবে আশা দেখাচ্ছিল সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের জুটি। তবে সে আশাটাও টিকল না বেশিক্ষণ। সাকিব আল হাসান ফিরলেন কুলদ্বীপ যাদবের শিকার হয়ে। তাতে বাংলাদেশের ফলো অনে পড়ার শঙ্কাটা আরও বাড়ল।
জাকির হাসানের বিদায়ের পর সাকিব এসেছিলেন ক্রিজে। ১০ রানে ব্যাট করা মুশফিকুর রহিমের সঙ্গে বাঁধেন জুটি। দারুণ স্থিতধী এক জুটি গড়েন দুজনে। ৪২ বলে তোলেন ১৯ রান। এই জুটিতে ভর করে শুরুর ব্যাটিং দীনতা আড়াল করারও একটা আশা জেগে উঠেছিল বাংলাদেশ শিবিরে। সাকিবের বিদায়ে সে আশা আর পূরণ হলো না। বরং ফলো অনে পড়ার শঙ্কা আরও মাথাচাড়া দিয়ে উঠল।
সাকিব-মুশফিকের জুটি যখন ক্রমেই জমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিল, তখনই আক্রমণে প্রায় দেড় বছর পর ভারতের টেস্ট দলে ফেরা কুলদ্বীপ যাদবকে আনেন অধিনায়ক লোকেশ রাহুল। সে সিদ্ধান্তটা ফল দিলো ওভারের দ্বিতীয় বলেই।
সাকিবকে লেগ স্টাম্পের একটু বাইরে বলটা করেছিলেন যাদব। সেটা ক্রিজ ছেড়ে বেরিয়ে লেগে ঠেলে দিতে চেয়েছিলেন তিনি। তবে ব্যাটে বলে হয়নি শেষমেশ। বলটা তীক্ষ্ণ এক বাঁক নিয়ে তার ব্যাটের কোণা ছুঁয়ে গিয়ে জমা হয় স্লিপে থাকা বিরাট কোহলির হাতে জমা পড়ে। ২৫ বলে ৩ রান করে সাকিব ফেরেন প্যাভিলিয়নে।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ