গরুর চামড়াতে ৫, ছাগলে বাড়ল ২
ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর লবণযুক্ত চামড়ার দাম ঢাকায় লবণযুক্ত কাঁচা চামড়ার দাম গরুর প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রতি বর্গফুট খাসির চামড়া ২০ থেকে ২২ টাকা, বকরির চামড়া ১৫ থেকে ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চামড়ার দাম নির্ধারণ নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত আসে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চামড়ার এই মূল্য নির্ধারণের ঘোষণা দেন।
তিনি বলেন, এই বাড়তি দাম অনুযায়ী এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা, যা গতবার ছিল ৩৫-৪০ টাকা। ঢাকার বাইরে গতবছর গরুর চামড়ার বর্গফুট প্রতি দাম ছিল ২৮ থেকে ৩২ টাকা। এ বছর তা ৩৩-৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী জানান, খাসির লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫-১৭ টাকা। গতবছর এই দাম ছিল ১৩ থেকে ১৫ টাকা। এ ছাড়া, বকরির চামড়ার বর্গফুট প্রতি দাম এ বছর ধরা হয়েছে ১২-১৪ টাকা। গতবছর এর দাম চিল ১০ থেকে ১২ টাকা।
টিপু মুনশি বলেন, চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতেই আমরা চামড়ার এ দাম নির্ধারণ করেছি। চামড়াশিল্পের মালিকদের কাছে আমার আবেদন, আপনারা এটা মেনে নিন। ওয়েট ব্লু রপ্তানিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তবে দাম না থাকার কারণে আমাদের এ সিদ্ধান্ত নিতে হচ্ছে। যখন আমরা দেখব চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত হচ্ছে, তখন আমরা আর এটি রপ্তানি করার অনুমতি দেব না।
প্রীতি / প্রীতি
৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির