ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে কোহিনুর কেমিক্যাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১২-২০২২ দুপুর ১১:২৯

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১১ থেকে ১৫ ডিসেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে কোহিনুর কেমিক্যালের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে কোহিনুর কেমিক্যালের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৩৮৭.৭০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর বেড়ে দাঁড়ায় ৫১৫.৪০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ১২৭.৭০ টাকা বা ৩২.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোহিনুর কেমিক্যাল ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশের ২১.২০ শতাংশ, মুন্নু সিরামিকের ১৮.৬১ শতাংশ, নদার্ণ জুটের ১৭.৭৫ শতাংশ, মনোস্পুল পেপারের ১৭.১০ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ১৪ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ১১.৪৯ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১১.৪৪ শতাংশ, এপেক্স ফুডসের ১০.১৪ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারের দাম ৯.৪৭ শতাংশ বেড়েছে। 

প্রীতি / প্রীতি

বিক্রি হচ্ছে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র, গ্যাস বিল বকেয়া ৩৪৮ কোটি টাকা

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান

গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছুটা কমবে: পেট্রোবাংলা

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা

‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ

অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়

'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর

‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’

রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!

বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত