শান্ত-জাকিরের অনবদ্য ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা এরইমধ্যে শুরু হয়েছে। বিনা উইকেটে ৪২ রান নিয়ে শুরু করা বাংলাদেশ দিনের শুরুতেই অর্ধশতকের জুটি গড়েছেন শান্ত ও জাকির। শান্তের ব্যক্তিগত অর্ধশতকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৮৭ রান।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৪০৪ রান করার পর ভারত দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ২৫৮ রানে, তাতে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ৫১৩ রানের। রান তাড়া করতে নেমে দেখে শুনেই এগোচ্ছে দুই টাইগার ওপেনার নাজমুল শান্ত এবং জাকির হাসান।
বাংলাদেশকে ১৫০ রানে অলআউট করে ব্যাট করতে নেমে লোকেল রাহুল দ্রুত ফিরলেও সেঞ্চুরি তুলে নেন শুভমান গিল। ১৫২ বলে তিনি করেন ১১০ রান। টেস্ট ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি।
রাহুলকে খালেদ আহমেদ ও গিলকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। এরপর স্কোর বোর্ডে দ্রুত রান তুলেন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। মূল বোলারদের পাশাপাশি লিটন দাস, ইয়াসির আলি, নাজমুল হোসেন শান্তরা বল করেও পূজারা-কোহলিকে কোনো ধরনের পরীক্ষায় ফেলতে পারেননি। পূজারা শেষ পর্যন্ত ১৩০ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন। আর কোহলি অপরাজিত ছিলেন ১৯ রানে।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ