ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১২-২০২২ দুপুর ১:২৯

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১১ থেকে ১৫ ডিসেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১৮৫৬.৩০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর কমে দাঁড়ায় ১৬৮৭.৫০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ১৬৮.৮০ টাকা বা ৯.০৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইস্টার্ন লুব্রিকেন্টস ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কেডিএস এক্সেসরিজের ৭.৫৬ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩.০৬ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ২.৬৯ শতাংশ, বাটা সুর ২.১৩ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ২.০২ শতাংশ, ওয়ান ব্যাংকের ১.৭৯ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ১.২২ শতাংশ, বার্জার পেইন্টসের ১.০৯ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ১.০১ শতাংশ কমেছে। 

প্রীতি / প্রীতি

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন