ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ইরানে অস্কারজয়ী অভিনেত্রী গ্রেপ্তার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-১২-২০২২ দুপুর ১১:৪১

অস্কারজয়ী অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে ইরান সরকার। দেশটিতে সরকারবিরোধী আন্দোলন ও বিক্ষোভে শামিল হয়েছিলেন তিনি। সমাজমাধ্যমে একটি পোস্টের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

গ্রেপ্তার হওয়া অভিনেত্রীর নাম তারানেহ্ আলিদুস্তি। ৩৮ বছর বয়সি এই অভিনেত্রীকে দেখা গিয়েছিলো ‘দ্য সেল্স্‌ম্যান’ ছবিতে। ২০১৬ সালে ছবিটি অস্কার পায়। এছাড়া ইরানের একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন আলিদুস্তি।

আলিদুস্তি গত ৮ ডিসেম্বর সমাজমাধ্যমে একটি পোস্টে লিখেছিলেন, ‘আপনার নীরবতা দমন এবং দমনকারীদের সমর্থনের সমান’। 

উল্লেখ্য, যেদিন আলিদুস্তি এই পোস্ট করেন, সেদিনই ইরানে সরকারবিরোধী আন্দোলনে প্রথম কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিলো। তিনি আরও লেখেন, ‘এই নৃশংসতা যে আন্তর্জাতিক সংস্থাগুলো দেখেও মুখ বুজে রয়েছে, তারা প্রত্যেকে মানবতার নামে লজ্জা।’

এই পোস্টের কারণেই আলিদুস্তিকে গ্রেপ্তার করা হয় বলে মনে করা হচ্ছে। শনিবার তাকে হাতকড়া পরিয়েছে ইরান সরকার।

ইরানের বিনোদন জগতে রীতিমতো পরিচিত মুখ আলিদুস্তি। অনেক কম বয়স থেকে তিনি অভিনয় করছেন। তার সাম্প্রতিক ছবি ‘লেইলাস ব্রাদার’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর ইরানে হিজাব না পরার ‘অপরাধে’ পুলিশি হেফাজতে ১৯ বছরের তরুণী মাহশা আমিনির মৃত্যুর পর থেকেই বিক্ষোভের আগুন জ্বলছে দেশজুড়ে। হাজার হাজার মানুষ পথে নেমে সরকারের কঠোর ও রক্ষণশীল নিয়মকানুনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। 

সূত্র: আনন্দবাজার 

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের