ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আসক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ১৫-৭-২০২১ দুপুর ৩:৪৬
সুনামগঞ্জ আইন সহায়তা আসক ফাউন্ডেশনের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ১টায় স্থানীয় ট্রাফিক পয়েন্টসংলগ্ন আয়ান কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে আসক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা (যুক্তরাজ্য প্রবাসী) খলিলুর রহমান, সংগঠনের নেতৃবৃন্দ ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মছব্বিরের সহযোগিতায় খাদ্যসামগ্রী চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও সাবান ২০০টি পরিবারের লোকজনের মাঝে ঈদসামগ্রী প্রদান করেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পরিচালক ও সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ফজলুল হক। বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব দাস প্রমুখ।
 
এ সময় সভাপতি মো. ফজলুল হক বলেন, করোনা ভাইরাসে (কোভিড-১৯) আজ সারাবিশ্ব আক্রান্ত। তারই প্রভাবে আমাদের দেশেও ভাইরাসটির প্রভাব পড়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ দেশের মানুষকে করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য তৎপর রয়েছেন। করোনার শুরু থেকেই এ দেশের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য স্বাস্থ্য নীতিমালা মেনে চলার দিকনির্দেশনা দেন এবং সারাদেশে প্রয়োজনবোধে লকডাউনের ঘোষণা দেন। ফলে বাংলাদেশের অনেক জেলায় শ্রমিকরা কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং ওই সব কর্মহীন মানুষকে সরকারের পাশাপাশি আমরা সামাজিক সংগঠনগুলো তাদের পাশে থেকে সহযোগিতা করিছি। আজ আমাদের সংগঠণের পক্ষ থেকে ২০০টি পরিবারকে ঈদসামগ্রী দেয়া হয়েছে। যতদিন করোনা ভাইরাস দেশে থাকবে আমরা অসহায় মানুষের পাশে থাকব এবং এ বিতরণ কাজ অব্যাহত থাকবে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান।

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা