মিরপুর টেস্টের দল ঘোষণা, প্রথমবার দলে নাসুম
ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
আগামী ২২ ডিসেম্বর দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
চোটের কারণে টেস্ট দল থেকে ছিটকে গেছেন দুই পেসার ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম। ব্যাটসম্যান এনামুল হককেও দ্বিতীয় টেস্টের দলে রাখা হয়নি। তবে ঘোষিত স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন চট্টগ্রাম টেস্টে বাজে খেলা ইয়াসির আলী চৌধুরী রাব্বি। রয়েছেন নুরুল হাসান সোহানও।
মিরপুর টেস্টের দল
জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান, রেজাউর রহমান।
এর আগে চট্টগ্রামে প্রথম টেস্টে ভারতের কাছে ১৮৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ