ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৯-১২-২০২২ দুপুর ১১:২২

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫২৮ জনের। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১০ হাজার ৯৫০ জন। সোমবার (১৯ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৩৭ জন এবং মারা গেছেন ২৩২ জন।

এ ছাড়া ব্রাজিলে মারা গেছেন ২৪ জন এবং সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৭১৬ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৬১ জন এবং মারা গেছেন ২ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫৯ জন এবং মারা গেছেন ২৫ জন। ফ্রান্সে কারও মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ২৬৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৮৬২ জন এবং মারা গেছেন ৪২ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ২২২ জন এবং মারা গেছেন ৫১ জন। 

ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৯৭৩ জন এবং মারা গেছেন ৩০ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ১২৩ জন এবং মারা গেছেন ৩০ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৩ জন এবং মারা গেছেন ৪০ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৯২৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৭১ হাজার ৭৭৮ জন। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ১৪ লাখ ৫৬ হাজার ৭১৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের