মেসিদের শুভেচ্ছা, ফার্নান্দেজ ও ম্যাক্রোঁকে ট্যাগ করে মোদির টুইট
দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান। খরা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। মেসির হাত ধরেই ডিয়েগো ম্যারাডোনার দেশ বিশ্বকাপ পেল। এবারের বিশ্বকাপ অভিযানের শুরুতেই হোঁচট খায় আর্জেন্টিনা। সৌদি আবরের কাছে হেরে বিশ্বকাপ পর্ব শুরু হয় মেসিদের। সৌদি আরবের বিরুদ্ধে হারায় স্বাভাবিকভাবেই সমালোচনায় বিদ্ধ হন লিওনেল স্কালোনি। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাড়ান তারা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরপর ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।
এই জয়ের পরই গোটা বিশ্ব আনন্দে মেতে ওঠে। আর্জেন্টিনার এই জয়ের পর শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনেকে। বাদ যাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
মোদি টুইট করে বলেন, ‘এটা ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন। গোটা টুর্নামেন্টে তারা দুর্দান্ত খেলেছে। আর্জেন্টিনা ও মেসির দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত লাখ লাখ ভারতীয় ভক্ত।’
শুধু আর্জেন্টিনাকেই শুভেচ্ছা জানাননি মোদি। একই সঙ্গে ফ্রান্সকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ফরাসি ফুটবল দলের প্রশংসায় মোদি টুইট করে বলেছেন, ‘ফিফা বিশ্বকাপে উদ্যমী পারফরম্যান্সের জন্য ফ্রান্সকে অভিনন্দন। ফাইনালে ওঠার পথে তারাও তাদের দক্ষতা ও উদ্দম মনোভাবের মাধ্যমে ফুটবল ভক্তদের আনন্দ দিয়েছে। লড়াকু ম্যাচ খেলেছে ফ্রান্স, যা গোটা বিশ্ব দেখেছে।’
রবিবার ফ্রান্সের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ড্র হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও মীমাংসা না হওয়ায় খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ফ্রান্সকে বধ করেন মেসিরা। ৪-২ গোলে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।
সূত্র : হিন্দুস্তান টাইমস
প্রীতি / প্রীতি
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান