ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

চীন সফরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৯-১২-২০২২ দুপুর ১:১১

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার চীন সফরে যাচ্ছেন। গত চার বছরের মধ্যে এটি হচ্ছে অস্ট্রেলিয়ার কোন শীর্ষ কূটনীতিকের প্রথম চীন সফর। বিশ্লেষকরা একে দু’দেশের সম্পর্কের বরফ গলানোর উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন।

ক্যানবেরা বলেছে, দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে পেনি উং বেইজিং যাচ্ছেন। সফরকালে তিনি চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ওয়াং ই এর সঙ্গে সাক্ষাত করবেন।

এ সফরের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়া চীনের সাথে স্থিতিশীল সম্পর্ক চায়। তিনি বলেছেন, ‘যেখানে পারি সেখানে আমরা সহযোগিতা করবো, যেখানে অবশ্যই দরকার সেখানে দ্বিমত পোষণ করবো এবং আমরা জাতীয় স্বার্থে নিয়োজিত থাকবো।’

সর্বশেষ ২০১৮ সালে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী চীন সফর করেছিলেন। এর পর থেকে এক সময়ের চমৎকার সম্পর্কে ফাটল ধরা শুরু করে। রাজনীতিসহ নানা নৈতিক ইস্যুতে দু’দেশের মধ্যে মতদ্বৈততা বাড়তে থাকে।

তবে, চীন এখনও অস্ট্রেলিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। অস্ট্রেলিয়া চীনকে প্রচুর আকরিক, ধাতব ও খনিজ সরবরাহ করে। এটি চীনের অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাপক অবদান রাখছে।

প্রীতি / প্রীতি

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ায় ফিফার সমালোচনা, পদক বাতিলের দাবি

ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে: ফ্রান্স

ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প

মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প