ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

১৫ দিনে বিশেষ অভিযানে গ্রেফতার ২৪ হাজার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১২-২০২২ দুপুর ৪:১৭

১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে একযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযান প্রায় ২৪ হাজার জন গ্রেফতার হয়েছেন। এর মধ্যে ৭২ জন স,ন্ত্রা,সী ও জ,ঙ্গি রয়েছেন বলে জানায় পুলিশ। এছাড়া অভিযানে তিন লাখ পিস ইয়াবাসহ জব্দ করা হয়েছে আ,গ্নেয়া,স্ত্র। প্রায় সাড়ে ৩৩ হাজার অভিযানে পৌনে ৩ লাখ পিস ইয়াবাসহ জব্দ করা হয়েছে অসংখ্য আগ্নেয়াস্ত্র।

সোমবার (১৯ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, মহান বিজয় দিবস, বড়দিন ও থার্টিফাস্ট নাইট উদযাপন নিরাপদ করার লক্ষ্যে সারাদেশে বিশেষ অভিযান চলে। ১৫ দিন ৩৩ হাজার ৪২৯টি অভিযান চালানো হয়।

অভিযানে মোট গ্রেফতার করা হয় ২৩ হাজার ৯৬৮ আসামিকে। এর মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ১৫ হাজার ৯৬৮ জন। বাকি আট হাজার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়। এই আট হাজার জনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নতুন মামলা হয়েছে পাঁচ হাজার ১৩২টি।

পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে জব্দ করা হয়েছে- আটি শুটা,রগান, তিনটি পি.স্তল, পাঁচটি এল,এম.জি, আটটি বন্দুক, একটি পাইপগান ও দেশিয় অস্ত্র।

এই ১৫ দিনে উল্লেখযোগ্য মাদ,কের মধ্যে ইয়া,বা উদ্ধার হয়েছে- দুই লাখ ৮৬ হাজার ৫৯২ পিস, গাঁ,জা সাত হাজার ৫৮১ কেজি, পাঁচ হাজার ৪১৫ বোতল ফেনসিডিল, ৮৬৯৮ গ্রাম হেরোইন ও ১১৭ গ্রাম ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আই,স)।

পুলিশ সদরদপ্তর থেকে দেওয়া অভিযানের আদেশে বলা হয়, গত ২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জ,.ঙ্গি ছিনিয়ে নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টিফাস্ট নাইট নিরাপদ করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি আগামী ১-১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে পরিচালিত হয় অভিযান

এমএসএম / এমএসএম

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট