পুঁজিবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সীমার মেয়াদ বাড়লো
পুঁজিবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সীমার মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। এ সময়ে নির্ধারিত সীমার মধ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ নামিয়ে আনার নির্দেশনা দিয়ে একটি সার্কুলারের সঙ্গে প্রজ্ঞাপনও জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সার্কুলার ও প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্দেশনাটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ধারা ২৬ক এর উপ-ধারা (১) এবং পুঁজিবাজারে ৩১ আগস্ট, ২০২২ ভিত্তিক যেসব ব্যাংকের সীমার অতিরিক্ত বিনিয়োগ (ব্যাংক কর্তৃক অন্যান্য কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে সামষ্টিক বা এককভাবে কোনো কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে) আছে সেগুলো ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনার জন্য সময় দেওয়া হয়েছে।
ব্যাংক কোম্পানির আইন, ১৯৯১ এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সময় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রীতি / প্রীতি
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার