পাকিস্তানে বোমা বিস্ফোরণে আহত ২০
পাকিস্তানের কালাত বিভাগের বিভাগীয় সদর দপ্তর খুজদারে বোমা বিস্ফোরণে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন গুরুতর। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
দেশটির পুলিশ জানিয়েছে, খুজদারে শপিং এলাকায় প্রথম বোমা বিস্ফোরণে ৭ জন আহত হয়। পরে আরও একটি বোমা বিস্ফোরিত হয়, এতে ১৩ জন আহত হয়। পুলিশের তদন্তকারীরা ধারণা করছেন, এটি একটি রিমোট কন্ট্রোল বোমা।
আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা জান সাসোলি বলেন, দুটি বোমাই অল্প ব্যবধানে রিমোট কন্ট্রোল ডিভাইস দিয়ে বিস্ফোরিত হয়।
তিনি বলেন, প্রথম বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের প্রভাবে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। আমরা ২০ জন আহত পেয়েছি। খুজদার জেলা প্রশাসক, ডিআইজি ও এসএসপি ঘটনাস্থল পরিদর্শন করেন।
সূত্র: ডন
প্রীতি / প্রীতি
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান