ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আগামী সপ্তাহে সুচির বিচারের চূড়ান্ত শুনানি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-১২-২০২২ দুপুর ৪:৫৫

সামরিক জান্তা আদালত আগামী সপ্তাহে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সুচির বিচারের চূড়ান্ত যুক্তি শুনবে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে গৃহবন্দী রয়েছেন সু চি। বন্দির পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এখনও পর্যন্ত তাকে ১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। এগুলোর মধ্যে দুর্নীতি থেকে শুরু করে অবৈধভাবে ওয়াকি-টকি রাখা এবং কোভিড বিধিনিষেধ লঙ্ঘন করার মতো অভিযোগ রয়েছে।

একটি সূত্র জানিয়েছে, জান্তা আদালত ২৬ ডিসেম্বর দুর্নীতির অবশিষ্ট পাঁচটি অভিযোগের সাথে সম্পর্কিত উভয় পক্ষের ‘চূড়ান্ত যুক্তি’ শুনবে। ৭৭ বছরের সু চির শারীরিক পরিস্থিতি ভালো আছে।

সূত্র বলেছে, ‘এই পর্যায়ের পরে রায় দেওয়া হবে।’ তবে এখনও তারিখ নির্ধারণ করা হয়নি। প্রতিটি দুর্নীতির অভিযোগে সু চির সর্বোচ্চ ১৫ বছরের জেল হতে পারে।

সাংবাদিকদের আদালতের শুনানিতে উপস্থিত হতে নিষেধ করা হয়েছে। সু চির আইনজীবীদের গণমাধ্যমের সাথে কথা বলতে নিষেধ করা হয়েছে। 

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের