সূচকের সঙ্গে লেনদেন পতন শেয়ারবাজারে
শেয়ারবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে মঙ্গলবার (২০ ডিসেম্বর) লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেনও পতন হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে ৬ হাজার ২২৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৩ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩১৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৪টি কোম্পানির। এ ছাড়া দরপতন হয়েছে ৬৫টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৩২২ কোটি ৪১ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ৯৬ লাখ ।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৮৩ পয়েন্টে, সিএসসিএক্স ১২ পয়েন্ট কমে ১১ হাজার ১৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১৩ হাজার ২৩৮ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত আছে ৭৬টির। দিনশেষে সিএসইতে ৮ কোটি ৪০ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
প্রীতি / প্রীতি
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার