আজ কি আমেরিকায় যাচ্ছেন জেলেনস্কি?
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এরই মধ্যেই প্রায় ১০ মাস হয়ে গেছে এই যুদ্ধের। যুদ্ধের দীর্ঘ এই সময়ে কখনও দেশ ছেড়ে কোথাও যাননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো স্থানীয় সময় আজ বুধবার আমেরিকা সফরে যেতে পারেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, জেলেনস্কি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই সফরে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও দেখা করতে পারেন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি স্থানীয় সময় মঙ্গলবার সব সদস্যের কাছে চিঠি পাঠান। তিনি তাদের সবাইকে বুধবার পরিষদে উপস্থিত থাকার আহ্বান জানান। কোনও কিছু পরিস্কার না করে তিনি ওই চিঠিতে লিখেছেন, “দয়াকরে গণতন্ত্রের খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আপনারা উপস্থিত থাকবেন।”
এদিকে, রাশিয়া হামলা করার পর জেলেনস্কি ইউক্রেন ছেড়ে কোথাও না গেলেও তার সঙ্গে দেখা করতে ছুটে গেছেন ইউরোপের দেশগুলোর বেশিরভাগ নেতা। এছাড়া টেলিফোন ও ভিডিও কলেও বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি। সূত্র: বিবিসি, সিএনএন
প্রীতি / প্রীতি
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান