বসুন্ধরায় সিটি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় সিটি ব্যাংকের নতুন একটি শাখার উদ্বোধন হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এ নতুন শাখার উদ্বোধন করেন।
এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় শেখ মোহাম্মদ মারুফ ও মাহবুবুর রহমান এবং ব্যাংকের উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
আজিজ আল কায়সার তাঁর স্বাগত বক্তব্যে বলেন, ঢাকা শহরের প্রতিটি অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার জন্য সিটি ব্যাংকের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে বসুন্ধরা আবাসিক এলাকায় এই নতুন শাখাটির খোলা হয়েছে।
সিটি ব্যাংক ৩৯ বছর ধরে তার গ্রাহকদের স্বার্থে বিভিন্ন সুদূরপ্রসারী ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আসছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নতুন এ শাখার মাধ্যমে গ্রাহকদের রিটেল লোন, ডিপোজিট, কার্ড, ইসলামিক ব্যাংকিং, কাস্টমার কেয়ার ও রেমিট্যান্সসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।
প্রীতি / প্রীতি
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার