মালয়েশিয়ায় বন্যা : ৫ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ৭০ হাজার মানুষ
মালয়েশিয়ার উত্তরাঞ্চলে মৌসুমি বন্যায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। ৭০ হাজারেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) এ তথ্য জানায় কর্তৃপক্ষ।
দেশটির সরকারি বার্তা সংস্থা বার্নামা জানায়, কেলান্তান রাজ্যে ৩১ হাজারেরও বেশি লোক বাড়িঘর ছেড়েছেন এবং সপ্তাহান্তে বন্যা শুরু হওয়ার পরে ৩৯ হাজারেরও বেশি বাসিন্দাকে প্রতিবেশী তেরেঙ্গানুতে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
জরুরি সেবা কর্মকর্তারা জানান, এ পর্যন্ত মোট পাঁচজন মারা গেছেন।
কেলান্তানের কুয়ালা ক্রাই জেলার বাসিন্দা মুহম্মদ আমেনুদিন বদরুল হিসিয়াম বলেন, পানির স্তরের উচ্চতা বেড়ে প্রায় তিন মিটার বা ১০ ফুট হয়েছে। পার্শ্ববর্তী একটি নদীর পানি বেড়ে প্লাবিত হওয়ায় তিনি পরিবারকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেন।
সূত্র : এএফপি
প্রীতি / প্রীতি
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান