ইউক্রেনের হামলায় রাশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী আহত
রাশিয়ার দখল করা দোতেনস্কে ইউক্রেনীয় সেনার গোলাবর্ষণে রুশ প্রশাসনের দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। রুশ সংবাদমাধ্যম তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বর্তমানে তারা আশংকামুক্ত আছেন।
আহত কর্মকর্তাদের মধ্যে একজন রাশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম উপদেষ্টা বলে পরিচিত।
অন্যজন মস্কো স্বীকৃত ‘সার্বভৌম’ দোতেনস্ক পিপলস রিপাবলিকের মুখ্য প্রশাসক ভিতালি খোটসেঙ্কো বলে জানা গেছে।
তাসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দোতেনস্কের একটি হোটেলে বৈঠক করছিলেন রাশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন। এক সময় হঠাৎ ইউক্রেনীয় সেনাদের গোলা সেখানে আঘাত করে। এতে গুরুতর জখম হন রোগোজিন ও ভিতালি খোটসেঙ্কো।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্রান্সের নেক্সটার কোম্পানির নির্মিত একটি সিজার ১৫৫ মি.মি স্ব-চালিত আর্টিলারি সিস্টেম থেকে এ হামলা চালানো হয়েছিল।
এর আগে, বুধবার সন্ধ্যায় দোতেনস্কের লেনিনস্কি জেলায় ইউক্রেনের সেনারা গুলি চালায়। এতে দুজন নিহত হন। আহত হয় আরও কয়েকজন।
প্রীতি / প্রীতি
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান