আজ বছরের সবচেয়ে ছোট দিন ও দীর্ঘতম রাত
আজ ২২ ডিসেম্বর বছরের সবচেয়ে ছোট দিন। যাকে বলা হয় ‘শীতকালীন অয়নকাল’ বা ‘উইন্টার সোলাসটাইস’। বছরের সবচেয়ে ছোট দিন আজ সেই সঙ্গে বড় রাত। শীতকালীন অয়নকাল, যা হাইবারনাল অয়নকাল নামেও পরিচিত।
মজার বিষয় হলো, শীতকালীন অয়নকালের পরে দিনগুলো আবার দীর্ঘ হতে শুরু করে। শীতকালীন অয়নকাল পৃথিবী একটি মেরু থেকে দূরে সরে যাওয়া এবং কাত হয়ে যাওয়ার কারণে ঘটে। আজ দিন থাকবে মাত্র ১০ ঘণ্টা ৪১ মিনিট। অন্যদিকে রাত থাকবে ১৩ ঘণ্টা ১৯ মিনিট। যদিও আলো এবং অন্ধকারের সময় আপনার অবস্থানের ওপর নির্ভর করে।
কারণ
এদিন সূর্যের চারদিকে পৃথিবী ঘোরার সময় সূর্য মকর রাশির ক্রান্তীয় অঞ্চলে উল্লম্ব হবে। এ কারণে পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন এবং রাত দীর্ঘতম হবে। ল্যাটিন শব্দ সোলসটাইস থেকে সোলসটাইস শব্দের উৎপত্তি। লাতিন শব্দ সল মানে সূর্য, সেস্টায়ার মানে দাঁড়ানো। এই দুটি শব্দের সমন্বয়ে অয়নায়ন শব্দটি তৈরি হয়েছে। যার অর্থ সূর্যের দাঁড়ানো। এই প্রাকৃতিক পরিবর্তনের কারণে ২১ ডিসেম্বর রাত হয় সবচেয়ে দীর্ঘ এবং ২২ ডিসেম্বর হয় সবচেয়ে ছোট দিন।
অন্যান্য গ্রহের মতো পৃথিবীও ২৩.৫ ডিগ্রিতে হেলে আছে। বাঁকানো অক্ষে পৃথিবীর ঘোরার কারণে সূর্যের রশ্মি এক জায়গায় বেশি এবং অন্য জায়গায় কম যায়। শীতকালীন অয়নায়নের সময় দক্ষিণ গোলার্ধে বেশি সূর্যালোক পাওয়া যায় এবং উত্তর গোলার্ধে কম। এই কারণে, এই দিনে সূর্য দক্ষিণ গোলার্ধে বেশি সময় থাকে। এর ফলেই দিন দীর্ঘ হয়।
ঢাকায় আজ সূর্যোদয় সকাল ৬.৩৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫.১৭ মিনিটে। অর্থাৎ দিনের সময় হবে ১০ ঘণ্টা ৪১ মিনিট এবং রাতের সময় ১৩ ঘণ্টা ১৯ মিনিট। আবার আগামীকাল ২৩ ডিসেম্বর সূর্যোদয় হবে সকাল ৬.৩৭ মিনিটে।
সূত্র : ডেইলি মেইল।
প্রীতি / প্রীতি
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির