অদ্ভুত মডেলের পাবলিক টয়লেট নিয়ে ভারতে তীব্র সমালোচনা
অদ্ভুত মডেলের জন্য ভারতের উত্তরপ্রদেশের একটি পাবলিক টয়লেট নিয়ে সামাজিক যোগাযোগ ও সংবাদমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, কোনো কক্ষ বিভাজন ছাড়াই একটি ঘেরে দুটি টয়লেট আসন রয়েছে।
ভারতের উত্তরপ্রদেশের বাস্তি জেলার গৌরা ধুন্ধা গ্রামে এই পাবলিক টয়লেট কমপ্লেক্সটি নির্মাণে ১০ লাখ রুপি ব্যয় করেছে সরকার।
‘ইজ্জত ঘর’নামে ডাকা এই টয়লেটে পার্টিশন ছাড়াই দুটি কমোড রয়েছে। অন্যগুলোর মধ্যে একটি দরজাও নেই। জেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জেলা পঞ্চায়েত রাজ কর্মকর্তা নম্রতা শরণ এনডিটিভিকে বলেছেন, ‘কেন কোনো পার্টিশন ছাড়া দুটি কমোড বসানো হয়েছে এবং কেন কমপ্লেক্সে টয়লেটের ঘেরগুলিতে দরজা নেই সেই বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে। কোন পরিস্থিতিতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা তাদেরকে ব্যাখ্যা করতে বলেছি।’
জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা নিরঞ্জন জানিয়েছেন, এই অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
প্রীতি / প্রীতি
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান