ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রিহ্যাব মেলা ২০২২

বুকিং দিলেই কক্সবাজারের এয়ার টিকিট- প্রাসাদ প্যারাডাইসে থাকার সুবিধা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১২-২০২২ বিকাল ৫:৫০

এবারের রিহ্যাব মেলায় ১০টি বাণিজ্যিক প্রকল্পের প্রচারণা চালাচ্ছে দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি প্রাসাদ নির্মাণ লিমিটেড। রাজধানীর মিরপুরের ১০ নম্বর গোলচত্বরে মিরপুর শপিং ওয়ার্ল্ড নামে ১৫ তলা বিপণিবিতান গড়ে তুলেছে প্রাসাদ নির্মাণ লিমিটেড। মেলায় প্রাসাদ নির্মাণ লিমিটেডের বাণিজ্যিক প্রকল্পে বুকিং দিলেই থাকছে এয়ার টিকিট আর কক্সবাজারের প্রাসাদ প্যারাডাইসে থাকার সুবিধা। এছাড়াও বুকিংয়ে রয়েছে বিশাল ছাড়।

প্রতিষ্ঠানটির পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) সাদ আল জাবির আবদুল্লাহ বলেন, আমরা সব সময় সাশ্রয়ী বাণিজ্যিক প্রকল্পে বেশি গুরুত্ব দেয়। বাণিজ্যিক প্রকল্পগুলো ক্রেতাদের নাগালের মধ্যে রেখে সর্বোচ্চ মান নিশ্চিত করার চেষ্টা করা হয়। সেই সাথে দাম ও হস্তান্তরের বিষয়েও প্রতিশ্রুতি রক্ষা করে প্রাসাদ নির্মাণ লিমিটেড।

তিনি বলেন, মেলায় বুকিং দিলেই ১০ থেকে ১৫ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। সেই সাথে থাকছে কক্সবাজারে হোটেল প্রাসাদ প্যারাডাইসে তিন রাত-দুই দিন থাকার সুবিধা। পাশাপাশি ঢাকা-কক্সবাজার আসা-যাওয়ার এয়ার টিকিট দেওয়া হচ্ছে।

জাবির আবদুল্লাহ বলেন, আমাদের বাণিজ্যিক প্রকল্পগুলো অত্যন্ত আকর্ষণীয় বলে অনেক ক্রেতা আসছেন। তাদের চাহিদা ও সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিক্রির চেষ্টা করা হচ্ছে।

প্রাসাদ নির্মাণ লিমিটেড সহকারী মহা-ব্যবস্থাপক (বিক্রয়) মো. হারুন-অর-রশিদ বলেন, মিরপুর শপিং ওয়ার্ল্ডে  দোকান, অফিস, রেস্টুরেন্ট, বিউটি স্যালুন, কফিশপ, ইলেক্ট্রনিক্স ও হোম এ্যাপ্লায়েন্স, ব্রান্ড স্টোর - ইত্যাদির জন্য স্পেস বুকিং চলছে। 

তিনি আরো জানান, মিরপুর শপিং ওয়ার্ল্ড বাংলাদেশে এই প্রথম হকার জোন রেখেছে। যেখানে স্বল্প আয়ের ক্রেতারাও অনায়াসে শপিং করতে পারবে।

উল্লেখ্য, প্রাসাদ নির্মাণ লিমিটেড ১৯৯৬ সালে যাত্রা শুরু করে। পরিকল্পিত নগরায়ণকে গুরুত্ব দিয়ে নাগরিক সুযোগ-সুবিধা সংবলিত, পরিবেশবান্ধব আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প গড়ে তোলার মাধ্যমে কাজ করছে প্রতিষ্ঠানটি।

সাদিক পলাশ / সাদিক পলাশ

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন