এক সপ্তাহে ৮ খাতে রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা
গত সপ্তাহে শেয়ারবাজারে সূচক, লেনদেন এবং বাজার মূলধন সবই ছিল নেতিবাচক ধারায়। আলোচ্য সময়ে বাজারে বিনিয়োগ করে মাত্র ৮ খাতের বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছেন। শনিবার ( ২৪ ডিসেম্বর) শেয়ারবাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
বিনিয়োগকারীরা গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে ৮ খাতে বিনিয়োগ করে রিটার্ন পেয়েছেন, সেগুলো হলো—সাধারণ বিমা, আইটি, পাট, কাগজ, ওষুধ ও ভ্রমণ-অবকাশ খাত।
গেলো সপ্তাহে বিনিয়োগকারীরা ১১ খাতে রিটার্নে পাননি। এসব খাতে শেয়ারের দরপতন হয়েছে। অন্যদিকে, দর বেড়েছে মাত্র ৮টি খাতে। বাকি ১টি খাতে দর অপরিবর্তিত ছিল।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে বিবিধ খাতে। এই খাতে ২.৩৩ শতাংশ দর কমেছে। ট্যানারি খাতে ৯৮ শতাংশ এবং সিরামিক খাতে দশমিক ৮৬ শতাংশ করে দর কমেছে।
অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে দশমিক ২৮ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ০২ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ১১ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৫৭ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ২৯ শতাংশ, জীবন বিমা খাতে দশমিক ১৩ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ৬৮ শতাংশ দর পতন হয়েছে।
প্রীতি / প্রীতি
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার