তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সৃষ্ট যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কঠোর বিধিনিষেধ শিথিলের দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকেই তীব্র যানজট দেখা যায়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাকলী, বনানী, বিশ্বরোড, খিলক্ষেত, এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত তীব্র যানজটের কারেণে শতশত গাড়ি আটকে থাকে।
এ সময় বাসের যাত্রী ও পথচারীদের ভোগান্তি পোহাতে হয়। অনেকে বাধ্য হয়ে বাস থেকে নেমে হেঁটেই রওনা দেন গন্তব্যের পথে। তবে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
এদিকে গাজীপুর যেতে বাসা থেকে বের হওয়া ওমর ফারুক বলেন, আমি লোকাল ট্রেন মিস করার পর সাতরাস্তা এসে ৯ টার দিকে বাসে উঠলাম। প্রথমে ভালোই চলছিল। ফাকা রাস্তায় একটানে কাকলী-বনানী চলে আসি। কিন্তু কাকলী থেকে আর্মি স্টেডিয়ামের সামনের ব্রিজে ওঠার পর গাড়ি স্লো হয়ে যায়। সেই ৯টা থেকে বসে আছি। ৫ থেকে ১০ ফুট আগায় আবার থামে। খিলক্ষেত আসতেই ১০টা বাজল।
খিলক্ষেত পুলিশ বক্সের পরিদর্শক গণমাধ্যমকে বলেন, আমরা সকাল থেকেই চেষ্টা করছি যানবাহনগুলোর গতি ধরে রাখতে। কিন্তু সামনের (গাজীপুর) লাইন পরিষ্কার না থাকায় কোনোভাবেই তা পারছি না। এসব কারণে যানবাহনগুলো চলছে ধীরগতিতে। মাঝে কিছু সময়ের জন্য গাড়ির গতি বাড়লেও মুহূর্তেই তা থেমে যাচ্ছে। এ কারণে যাত্রীরা পড়ছেন ভোগান্তিতে।
প্রীতি / প্রীতি
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী
অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল
গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত