বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি
আগামী ১ জানুয়ারি থেকে রাজধানীর পূর্বাচলে শুরু হচ্ছে ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বঙ্গবন্ধু-বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মাসব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী এই তথ্য জানিয়েছেন।
ইপিবি কর্তৃপক্ষ বলছে, এবারের মেলায় দেশি-বিদেশি মিলে মোট ৩৫১টি স্টল, প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন থাকবে। গতবার এই সংখ্যা ছিল ২২৫টি। মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া, ভারতসহ ১০টি বিদেশি রাষ্টের ১৭টি প্রতিষ্ঠান অংশ নেবে।
ইপিবির সচিব জানান, যাতায়াতের সুবিধার্থে এবার ১০০টির বেশি বিআরটিসি বাস সার্ভিস থাকবে। বাণিজ্য মেলায় যেতে ৩০০ ফিট রাস্তা এখন নির্বিঘ্নে যাতায়াতের জন্য উপযোগী করা হয়েছে।
এছাড়া বিকাশে টিকিট কাটলে বাস ভাড়ায় ৫০ শতাংশ ডিসকাউন্ট এবং মেলার প্রবেশ মূল্যে ছাড় দেওয়া হবে। মেলার প্রবশে মূল্য ধরা হয়েছে বড়দের জনপ্রতি ৪০ টাকা এবং বাচ্চাদের ২০ টাকা। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
প্রীতি / প্রীতি
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার