ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সু চির সব অভিযোগের রায় আগামী শুক্রবার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-১২-২০২২ দুপুর ১১:২

মিয়ানমারের জান্তা সরকারের আদালত কারাবন্দী নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আনা অবশিষ্ট পাঁচ অভিযোগের মামলার রায় দিতে যাচ্ছে। আগামী শুক্রবার এ রায় দেওয়া হবে বলে আইনসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

এ নিয়ে ১৮ মাসের মধ্যে সু চির বিরুদ্ধে সব অভিযোগের রায় শেষ করতে যাচ্ছে জান্তা সরকার। নোবেলজয়ী সু চিকে (৭৭) এর আগে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি এবং দাপ্তরিক গোপন আইন লঙ্ঘনসহ ১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। এসব অভিযোগে তাকে ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গত বছরের ১ ফেব্রুয়ারি সু চিকে বন্দী করার মধ্য দিয়ে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। এর পর থেকে মিয়ানমারের নির্বাচিত এই নেত্রী সামরিক বাহিনীর হেফাজতে আছেন।

দুর্নীতির অভিযোগে এর পর থেকে একের পর এক মামলায় সু চির বিরুদ্ধে জান্তার আদালতে গোপনে বিচারকাজ চলছে। মিয়ানমারের সামরিক সরকার জান্তা হিসেবে পরিচিত।

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের