ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ইন্দোনেশিয়ার তীরে ভিড়ল নৌকা ভর্তি রোহিঙ্গা, জরুরি চিকিৎসা প্রদান


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-১২-২০২২ দুপুর ৩:৬

প্রায় এক মাস সাগরে ভাসার পর অবশেষে ইন্দোনেশিয়ার তীরে ভিড়েছে রোহিঙ্গা শরণার্থীদের নৌকাটি। এতে প্রায় ২০০ রোহিঙ্গা শরণার্থী ছিলেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলে ভেড়ার পর তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। 

কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত কয়েক মাসের মধ্যে ইন্দোনেশিয়ার উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের এটি চতুর্থ অবতরণ। 

স্থানীয় পুলিশের মুখপাত্র উইনার্ডি বলেছেন, ‘রোহিঙ্গা শরণার্থীবাহী নৌকাটি স্থানীয় সময় সোমবার বিকেল ৫টার দিকে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আচেহের সমুদ্রসৈকতে ভিড়েছে।’ 

এক বিবৃতিতে উইনার্ডি বলেছেন, ‘নৌকাটিতে ১৮৫ জন শরণার্থী ছিল। তাদের মধ্যে ৮৩ জন পুরুষ, ৭০ জন নারী ও ৩২ জন শিশু রয়েছে। শরণার্থীদের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা অসুস্থদের জরুরি চিকিৎসা দিচ্ছেন।’ 

প্রত্যক্ষদর্শী এএফপির সাংবাদিকেরা বলেছেন, ‘কিছু শরণার্থীদের অত্যন্ত দুর্বল দেখাচ্ছিল। স্বাস্থ্যকর্মীরা তাদের চিকিৎসা করছিলেন। একজন স্বাস্থ্যকর্মী এএফপিকে বলেছেন, ‘কেউ কেউ প্রচণ্ড পানিশূন্যতায় ভুগছিল। কিছু শিশু বমি করছিল।’ 

মাত্র এক দিন আগেই ৫৭ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে আরেকটি নৌকা আচেহ উপকূলে অবতরণ করেছে। এরপর সোমবার আবার ১৮৫ জন শরণার্থী নিয়ে আরেকটি নৌকা অবতরণ করল। 

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত মাসে ২২৯ জন রোহিঙ্গা নিয়ে দুটি নৌকা একই প্রদেশে অবতরণ করেছিল। 

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের