শেয়ারবাজারে সূচকের পতন
বাংলাদেশের শেয়ারবাজারে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন কিছুটা বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে ৬ হাজার ১৮০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭টি কোম্পানির, দরপতন হয়েছে ১৩৬টির এবং অপরিবর্তিত আছে ১৬০টির।
ডিএসইতে মোট ২৬৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৯৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট কমে ১৮ হাজার ২৭৯ পয়েন্টে, সিএসসিএক্স ১৪ পয়েন্ট কমে ১০ হাজার ৯৫১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১৩ হাজার ১৬৮ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত আছে ৭৬টির। দিন শেষে সিএসইতে ২২ কোটি ৩৫ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
প্রীতি / প্রীতি
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার