ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ইলন মাস্ক হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-১২-২০২২ দুপুর ১২:১৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন দেশটির বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্ক। এমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হবে। সেই গৃহযুদ্ধের মধ্যদিয়ে প্রেসিডেন্ট হয়ে যাবেন ইলন।

শুধু ইলন মাস্ককে নিয়েই ভবিষ্যদ্বাণী করেননি মেদভেদেভ; সোমবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও নিজের টেলিগ্রাম চ্যানেলে ২০২৩ সালের ভবিষ্যদ্বাণীর একটি তালিকা প্রকাশ করেছেন তিনি। সেই তালিকায় আগামী বছর ফ্রান্স-জার্মানি যুদ্ধ ও মার্কিন গৃহযুদ্ধের আশঙ্কার কথা তুলে ধরেছেন মেদভেদেভ।

তিনি বলেছেন, ২০২৩ সালে যুক্তরাজ্য ফের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদান দেবে। তবে শেষ পর্যন্ত ইইউ ভেঙে যাবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক এ প্রেসিডেন্ট। মেদভেদেভ এর আগে শান্তি চুক্তির মাধ্যমে ইউক্রেনের ভূখণ্ড রাশিয়াকে দেয়ার প্রস্তাব করার জন্য মাস্কের প্রশংসা করেছেন।

টুইটার বার্তায় যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের ভবিষ্যদ্বাণী করে মেদভেদেভ বলেছেন, এ যুদ্ধ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম মাস্ককে প্রেসিডেন্ট বানাবে। মেদভেদেভের এমন টুইটের জবাবে ইলন মাস্ক মজা করেছেন। পাল্টা এক টুইটে মেদভেদেভের এ ভবিষ্যদ্বাণীকে ‘এপিক থ্রেড’ বলে অভিহিত করেছেন মাস্ক। এছাড়া মেদভেদেভের কিছু ভবিষ্যদ্বাণীর সমালোচনা করেছেন তিনি।

লন্ডনের ইউনিভার্সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক পাস্তুখভ বলেছেন, মেদভেদেভের সদ্য স্পষ্টভাষী ব্যক্তিত্ব তার বসের অনুগ্রহ পেয়েছে বলে মনে হচ্ছে। তিনি নিজের টেলিগ্রামে লিখেছেন, ‘মেদভেদেভের টেলিগ্রাম পোস্টগুলো অন্তত একজন পাঠক ও প্রকৃতপক্ষে একজন প্রশংসাকারী পুতিনকে খুঁজে পেয়েছে।’

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের