ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নাইজেরিয়ায় বাইকার্স ফেস্টিভালে নিহত ১৪


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-১২-২০২২ দুপুর ১২:২৩

নাইজেরিয়ায় মোটরসাইকেল নিয়ে মাসব্যাপী বার্ষিক আয়োজন বাইকার্স ফেস্টিভালে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন  ২৪ জন। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী কালাবারে এই উৎসব আয়োজন করা হয়।

বিবিসি জানায়, প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানিয়েছেন, দ্রুতগতিতে চলা একটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এক চালক। তখন গাড়িটি রাস্তার পাশে দর্শনার্থীদের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার পর অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাস্তায় অনেক মরদেহ পড়ে আছে।

মাসব্যাপী এই বার্ষিক উৎসবে একাধিক আয়োজন থাকে। ২০০৪ সালে চালু হওয়ার পর থেকে উৎসবটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

আফ্রিকা মহাদেশের বৃহত্তম ‘স্ট্রিট পার্টি’ হিসেবে পরিচিত এই উৎসবে স্থানীয় ও বিদেশি পর্যটকদের মনোযোগ আকর্ষণ করে। পুরো ডিসেম্বরজুড়ে পর্যটকদের পদচারণ বেড়ে যায়।

মঙ্গলবার জনপ্রিয় বাইকার প্যারেডের সময় এই দুর্ঘটনা ঘটে। উৎসবের জন্য বেশ কয়েকটি রুটে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। জনপ্রিয় এই উৎসবে নাইজেরিয়ার সেলিব্রেটি থেকে শুরু করে বাইক চালকরা অংশ নেন। তারা বাহারি পোশাক পরেন, বিভিন্ন স্টান্ট প্রদর্শন করে।

পুলিশ জানিয়েছে, এক মদ্যপ চালককে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: বিবিসি

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের