ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

উলিপুরে গ্রামীণ বাজারে শীতের পুরাতন কাপড়ের পোশাক বিক্রির ধুম


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৯-১২-২০২২ বিকাল ৬:৪১

কুড়িগ্রামের উলিপুরে উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ বাজার গুলোতে শীতের পুরাতন কাপড় বিক্রির ধুম পড়েছে। কম দাম হওয়ায় সকল শ্রেণী পেশার লোক কাপড় কিনতে ভীড় জমিয়েছে। ঋতু বৈচিত্রের এই অপরুপ সময়ে রাতে কুয়াশা আর দিনে হাল্কা ঠান্ডা থাকলেও শীতের প্রকোপ বেড়েই চলছে এ অঞ্চলে। ফলে শীত নিবারণের জন্য এ অঞ্চলের মানুষেরা পুরাতন কাপড় কিনেছেন পুরোদমে।

এ উপজেলাটি ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এখানে বিভিন্ন বয়সের  মানুষের সংখ্যা প্রায় ৫ লাখের অধিক। এই উপজেলাটিকে চাদরের মতই আবৃত করে ঘিরে রেখেছে তিস্তা নদী ও ব্রহ্মপুত্র নদ। নদ-নদী বেষ্টিত হওয়ায় শীতকালে এ অঞ্চলে তুলনামূলকভাবে শীতের প্রকোপ অনেক বেশি থাকে। 

সরেজমিন উপজেলার বিভিন্ন গ্রামীণ বাজার গুলোতে ঘুরে দেখা যায়, বর্তমান দেশের উত্তরে শৈতপ্রবাহ ও ঠান্ডার প্রকোপ বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষেরা সহ সকল শ্রেণি পেশার মানুষ ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে গ্রামীণ বাজার গুলোতে শীতের পুরাতন কাপড়ের দোকানে পুরাতন কাপড় কিনতে ভীড় জমিয়েছেন। কেউ কেউ তাদের পরিবারের জন্য বিভিন্ন ধরনের পোশাক কিনছেন। কেউবা তাদের পছন্দের পোশাক না পেয়ে ঘুরে যাচ্ছেন। আবার অনেকে দর কষাকষির পর দর না বনায় ছেড়ে যাচ্ছেন। বিক্রেতাও ক্রেতার পছন্দের পোশাক বার বার দেখাচ্ছেন। পুরাতন কাপড় বিক্রির এতই ধুম পড়েছে দাঁড়িয়ে থাকার জায়গা পর্যন্ত নেই।

উপজেলার দলদলিয়া থেকে পুরাতন কাপড় কিনতে আসা মেনেকা বেগম (৩০) বলেন, ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে আমার বৃদ্ধা মা ও আমার সন্তানের জন্য পুরাতন কাপড় কিনতে এসেছি। এখানে এসে কয়েকটি পোশাক পছন্দ করেছি। দর কষাকষি চলছে। চড়া দামেই কিনলাম। কারণ এতই ঠান্ডা আমরা গরিব মানুষ নুতন পোশাক কেনার মত আমাদের টাকা পয়সা নেই। এ জন্য পুরাতন পোশাক কিনলাম। 

এ ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মহিউদ্দিন, সাঈদি মিয়া, আলম ও তাহের আলী সহ আরও অনেকে বলেন, ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে আমরা পুরাতন কাপড়ের পোশাক কিনতে এসেছি। এসে দেখি অনেক চড়া দাম। তার পরেও পরিবারের জন্য বিভিন্ন ধরনের পোশাক কেনাকাটা করলাম। তারা বলেন হামরা গরিব মানুষ নতুন পোশাক কেনার টেহা নেই তাই পুরাতন পোশাক কিনতেছি। 

পুরাতন পোশাক কিনতে আসা নবম শ্রেণীর শিক্ষার্থী আতিক হাসান বলেন, এখন এতই ঠান্ডা পড়েছে শীতের পোশাক ছাড়া চলাই যাচ্ছেনা। আমার বাবা গরিব মানুষ আমাকে ঠান্ডার নতুন পোশাক কিনে দিতে পারেনা। তাই আমি নিজেই পুরাতন কাপড়ের পোশাক কিনতে এসেছি। পছন্দ হচ্ছেনা। অনেক খোঁজাখুঁজির পর একটা সুয়েটার পেয়েছি। আমাকে ভালো না লাগলেও ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে পড়তেই হবে। তিনি আরও বলেন, আমাদের মত গরিব অসহায় মানুষের ভালো মন্দ নেই। আমাদের দেখার মত কেউ নেই। 

পুরাতন কাপড়ের পোশাক ব্যাবসায়ী ইউনুছ আলী (৫৫) বলেন, আমি উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ বাজার গুলোতে প্রতিদিন চটি দোকান দিয়ে পুরাতন কাপড়ের পোশাক বিক্রি করে থাকি। বর্তমান ঠান্ডার প্রকোপ অনেক বেশি হওয়ায় শীতের পুরাতন পোশাক কেনার ধুম পড়েছে। এখানে সকল শ্রেণির ক্রেতা ভীড় জমিয়েছে। প্রতিদিন ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়।

তিনি আরও বলেন, শীতের পুরাতন কাপড় ক্রয় করেছেন প্রায় ২ লক্ষ টাকার। এগুলো প্রায় ৩ লক্ষ টাকা বিক্রি হবে। এখানে তিনি লাভের আশা করছেন প্রায় ১ লক্ষ টাকা পর্যন্ত।" 

সুজন / সুজন

ভারী বর্ষণে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ে জলাবদ্ধতা, প্রশাসনিক কাজে ব্যাঘাত

ঘোড়াঘাটে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে জনসচেতনতামূলক সভা

মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের পাশে 'ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন'

বরগুনায় ৫০ টি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে ছাই

খেলনা গাড়িতে লুকানো ছিল ১২ হাজার ইয়াবা, রায়গঞ্জে বাসযাত্রী গ্রেপ্তার

মাদারীপুরে প্রধানমন্ত্রীর বহরে ইট নিক্ষেপের খবর গুজব, চাকা থেকে ছিটকে আসা টুকরো বলছে পুলিশ

ঘোড়াঘাটে অবহেলায় অযত্নে নষ্ট হচ্ছে সাড়ে ৫০০ বছরের পুরনো সুরা মসজিদ

‎নবাবগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চন্দনাইশে বিএনপির নেতার ত্রাণ সামগ্রী বিতরণ

উশৃঙ্খল যুবকরা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে- নাসীরুদ্দীন পাটওয়ারী

ভূরুঙ্গামারীতে কৃষকের রোপণ করা ধানের চারা নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা

আত্রাইয়ে নদ-নদীতে পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

রেলের অবিক্রিত আসনের টাকা কার পকেটে?