পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় এলাকায় গরুর মাংস বিক্রি সংক্রান্ত একটি অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তি ও গুজবের ঘটনায় প্রশাসনের দ্রুত, মানবিক ও সমন্বিত উদ্যোগে শান্তিপূর্ণ সমাধান হয়েছে।
ঘটনার পরপরই গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে তাৎক্ষণিক প্রশাসনিক তৎপরতা জোরদার করেন। তাঁর নির্দেশনায় মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান এবং মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আল মামুন।
সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং হিন্দু, মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পারস্পরিক আস্থা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন।
অন্যদিকে, ওসি আল মামুন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুজব প্রতিরোধ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার টেবিলে এনে সমাধান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
পরবর্তীতে প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সমন্বয় সভায় বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি, বাজার কমিটির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় সবাই শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের পক্ষে ঐকমত্য প্রকাশ করেন।
সভায় ধর্মীয় প্রতিনিধিরা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এখানে শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। সবাই একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, প্রশাসনের দ্রুত ও মানবিক পদক্ষেপের কারণেই পরিস্থিতি জটিল আকার ধারণ করেনি।
এ বিষয়ে ওসি আল মামুন বলেন, “এটি মূলত একটি ভুল বোঝাবুঝি ছিল। পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা সবাইকে নিয়ে বসে বিষয়টির সমাধান করেছি। পুলিশের পক্ষ থেকে কোনো ধর্মীয় বা ব্যবসায়িক সিদ্ধান্ত দেওয়া হয়নি।”
স্থানীয়দের মতে, পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ’র দূরদর্শী নেতৃত্ব, সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমানের মাঠপর্যায়ের তদারকি এবং ওসি আল মামুনের বাস্তবসম্মত উদ্যোগের ফলে এলাকায় দ্রুত শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে।
এ ঘটনায় প্রশাসনের সমন্বিত ও মানবিক ভূমিকা দক্ষিণ জলিরপাড় এলাকায় সম্প্রীতি ও সহাবস্থানের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
এমএসএম / এমএসএম
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি