ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রায়পুরে কিশোরী ধর্ষণকাণ্ডে আসামিকে পালাতে সহযোগিতায় ছাত্রদল নেতা জেলহাজতে


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৫-২০২৬ দুপুর ৪:৪৬

‎লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ১১ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অটোরিকশাচালক সাহিন(৪৫) এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে পালাতে সহযোগিতা করার অভিযোগে ছাত্রদলের পৌর ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক  রাকিবকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
‎
‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কিশোরীর মা বাইরে কাজে গেলে মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে একা থাকার সুযোগে অভিযুক্ত সাহিন তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ সময় ধারালো অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিয়ে তার আপত্তিকর ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করা হয় বলে জানায় ভুক্তভোগী পরিবার।
‎ভুক্তভোগী কিশোরী কান্নাজড়িত কণ্ঠে গণমাধ্যমকে জানায়, “মা বাসায় না থাকায় আমাকে একা পেয়ে সাহিন জোর করে ঘরে ঢুকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে আমার ভিডিও ধারণ করে হুমকি দেয়, কাউকে বললে ভিডিও ছড়িয়ে দেবে এবং আমার মা-ভাইকেও মেরে ফেলবে।
‎পরিবার ও স্থায়ীদের অভিযোগ, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করলে পরে পৌর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব দুই লাখ টাকার বিনিময়ে অভিযুক্ত সাহিনকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন।  এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

‎স্থানীয় বাসিন্দা রাব্বি বলেন, “ছাত্রদল নেতা রাকিবের সহযোগিতায় অভিযুক্ত সাহিন পালিয়েছে । আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
‎
‎আরেক প্রতিবেশী মিতু বলেন, “রাকিব মোটরসাইকেল নিয়ে অভিযুক্তকে আনতে যায়। পরে পাশে নিয়ে কথা বলে টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে । সত্যতা মিললে তারও বিচার হওয়া উচিত।”

‎ভুক্তভোগী কিশোরীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন,আমার স্বামী নাই “সংসারের প্রয়োজনে আমাকে বাইরে কাজ করতে হয়। আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে মেয়ের সর্বনাশ করা হয়েছে। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
‎
‎তবে অভিযোগ অস্বীকার করে রাকিব বলেন, “আমি নিজেই অভিযুক্তকে ধরে পুলিশ ও সাংবাদিকদের খবর দিয়েছি। তাকে পালাতে কোনো সহযোগিতা করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।”
‎
‎এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, “ধর্ষণ মামলার আসামিকে পালাতে সহযোগিতা করার অভিযোগে রাকিবকে আটক করা হয়েছে। তাকে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একটি ধর্ষণ মামলা হয়েছে  মূল আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
‎
‎এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে