ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বিনামূল্যে অক্সিজেন সহায়তা দিচ্ছে জনতার রংপুর


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ১৬-৭-২০২১ বিকাল ৬:৫০

 রংপুরে প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার থেমে নেই। প্রতিদিন আশংঙ্কাজনক হারে লম্বা হচ্ছে আক্রান্তের সঙ্গে মৃত্যুর সারি। এ পরিস্থিতিতে বিনামূল্যে অক্সিজেন এবং চিকিৎসা সহায়তা কার্যক্রম শুরু করেছে ‘জনতার রংপুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।শুক্রবার (১৬ জুলাই) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে সেবামূলক এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু আনুষ্ঠানিকভাবে মানবিক এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।এর আগে উদ্বোধনী আয়োজনে বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার রফিক, জনতার রংপুরের সদস্য গৌতম রায়, সাব্বির আহমেদ, নূর আলম, বাসদ নেতা আব্দুল কুদ্দুস, মাজেরুল ইসলাম লিটন, রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন প্রমুখ। সংগঠনটির সভাপতি ডা. সৈয়দ মামুনুর রহমান বলেন, অসচেতনতা ও স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়াতে হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। কোথাও কোথাও রোগীর শয্যা মিলছে না। আইসিইউ শয্যারও সংকট প্রকট। এভাবে চলতে থাকলে অক্সিজেন সংকট মারাত্মক আকার ধারণ করবে। ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির আগেই আমাদের সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে একত্রিত হয়ে করোনার বিস্তার রোধে কাজ করতে হবে।

রংপুরে করোনা আক্রান্ত কোনো রোগীর অক্সিজেনের প্রয়োজন হলে জনতার রংপুরের হটলাইন নম্বরে যোগাযোগ করলে (০১৭১৪-০৫০৬২৫/০১৭১৭-৪৮৭২৯২/০১৭১৮-৪৪৩৬০০/০১৭৩৩-১৭৩৬০৯) স্বেচ্ছাসেবী টিম দ্রুত তার নিকট অক্সিজেন সরবরাহ করবে। এছাড়াও প্রয়োজনীয় টেলিমেডিসিন সেবাও দিবে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। 

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ