২ কোম্পানির লভ্যাংশ পেলেন শেয়ারহোল্ডাররা
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের রেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। রোববার (১ জানুয়ারি) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হলো, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (এসিআই) ও বিডি ল্যাম্পস। তথ্য মতে, ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার সিডিবিএলের মাধ্যমে ১ জানুয়ারি বিও হিসাবে পাঠিয়েছে কোম্পানি দুইটির কর্তৃপক্ষ।
এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসিআইর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা দেয়। এর মধ্যে ৫০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। এদিকে, বিডি ল্যাম্পসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা দেয়। এর মধ্যে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ঘোষিত লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে।
প্রীতি / প্রীতি
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার