ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে সেরা করদাতাদের সম্মাননা প্রদান


শামসুল ইসলাম, রাজশাহী photo শামসুল ইসলাম, রাজশাহী
প্রকাশিত: ৪-১-২০২৩ দুপুর ৩:১০

রাজশাহীতে সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান-২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) নগরীর সিএন্ডবি মোড়ের নানকিং দরবার হলে বেলা সাড়ে ১১টায় জাতীয় রাজস্ব বোর্ড কর অঞ্চল-রাজশাহীর আয়োজনে কর অঞ্চল-রাজশাহীর কর কমিশনার মোঃ নুরুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা করদাতাদের সম্মাননা প্রদান করেন জাতীয় রাজস্ব বোর্ড সদস্য ( কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা ) মিজ্ শাহীন আক্তার।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী'র এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কাস্টমস কমিশনার ইসমাইল হোসেন সিরাজী, কর আপীল অঞ্চল রাজশাহীর কর কমিশনার মোঃ শামীমুর রহমান ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি রাজশাহীর সভাপতি মাসুদুর রহমান রিংকু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত কর কমিশনার (রেঞ্জ-১) ফরিদ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মিজ্ শাহীন আক্তার বলেন, কর দেব এজন্য, এদেশ আমাদের, এদেশকে গড়ে তুলতে হবে আমাদেরই। কাজেই নিয়মিত কর দেবেন। আপনাদের দেয়া একটু একটু করের টাকায় দেশ এগিয়ে যাচ্ছে। এভাবে আমরা আমাদের নিজস্ব টাকায় দেশের উন্নয়ন করতে পারবো। জাতীয় রাজস্ব বোর্ড আপনাদের এ সহযোগিতা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে, আপনাদের সহযোগিতা অনস্বীকার্য। আমরা বদলে যাবো, আমরা বদলে দেব। আপনাদের সকলের সহযোগিতায় আমার দেশ এগিয়ে যাবে।
 এ অনুষ্ঠানে রাজশাহী কর-অঞ্চলের ছয়টি ইউনিটঃ রাজশাহী জেলা, রাজশাহী সিটি কর্পোরেশন, নাটোর জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, নওগাঁ জেলা ও পাবনা জেলার করদাতাদের মধ্যে মোট  ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননায় সনদ, ক্রেস্ট ও গিফট ব্যাগ তাদের হাতে তুলে দেয়া হয়।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা